Breaking Newsআবহাওয়া

ফের বৃষ্টির সম্ভাবনা? নিত্যযাত্রীদের জন্য কি কি সর্তকতা?

রাজ্যে ফের সক্রিয় বর্ষা। একদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টির সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গেও বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। জুলাইয়ের বৃষ্টিতে দেশজুড়ে বেশ কিছুদিন নেমে এসেছিল স্বস্তির নিঃশ্বাস। চলতি মাসে দেশের বেশির ভাগ জায়গাতেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি দেখা গিয়েছে । তবে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমাঞ্চলের জেলার ওপর থেকেও নিম্নচাপ ক্রমশ সরছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে একটি নিম্নচাপ এবং দু’টি অক্ষরেক্ষা। এর প্রভাবেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। এই নিম্নচাপ খানিকটা দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক। পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়।

তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলের দিকে সরে গিয়েছে , ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমল। কিন্তু ‘স্ট্রং মনসুন ফ্লো’ রয়েছে এর কারণে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দিন কয়েক উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে। তবে আগামী সপ্তাহের শুরুর দিক থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

আগামী সোমবারের পর থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির পাশাপাশি উপরের দিকের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button