CrimePOLITICSঅন্যান্যজেলাদেশমহানগররাজ্য

বিধাননগরের পুলিশকর্মীকে সরিয়ে দেওয়ার নির্দেশ, ধর্মঘটে আইনজীবীরা

অবসরপ্রাপ্ত বিচারপতি রণেন্দ্রনারায়ণ রায়ের পুত্র মনুজেন্দ্রনারায়ণ রায় এবং পৌত্র সৌরিন্দ্রনারায়ণ রায়কে হেনস্থার অভিযোগে বিধাননগর পুলিশের এএসআই-কে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রণেন্দ্রনারায়ণ রায়ের পুত্র মনুজেন্দ্রনারায়ণ রায় এবং পৌত্র সৌরিন্দ্রনারায়ণ রায়কে হেনস্থার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশকর্মীকে আপাতত সরিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে।

এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে হবে বিধাননগর পুলিশকে। ঘটনার প্রতিবাদে শুক্রবার হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে ধর্মঘট ডাকা হয়েছে। ওই দিন কোনও আইনি প্রক্রিয়ায় যোগ দেবেন না হাই কোর্টের আইনজীবীরা।মনুজেন্দ্রের পুত্র সৌরিন্দ্রনারায়ণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার বর্ণনা দিয়েছেন। তাঁর অভিযোগ, সাদা পোশাকে কয়েক জন পুলিশ তাঁদের হেনস্থা করেন। পুলিশের মারে তাঁর বাবা পড়ে গিয়েছিলেন।

তাঁর কোমরের (পেলভিস) হাড় ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল। বিচারপতি জানিয়েছেন, বুধ এবং বৃহস্পতিবার ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। এফআইআর রুজু করে তদন্ত শুরু করতে হবে বিধাননগর পুলিশকে।

এই ঘটনার প্রেক্ষিতে বার অ্যাসোসিয়েশনের তরফে বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ বৈঠক ডাকা হয়েছিল। সেখানে এক দিনের কর্মবিরতির সিদ্ধান্ত হয়েছে। হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে আইনজীবীরা জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা কাজে যোগ দেবেন না। সোমবার ২৫ অগস্ট পরিস্থিতির অগ্রগতি দেখে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button