Breaking Newsমহানগররাজ্য

দুর্যোগের পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?

গরমে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। ক্রমশ চরছে তাপমাত্রার পারদ। আগামী দুদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও শুকনো আবহাওয়া থাকবে। বুধবার থেকে বৃষ্টি হতে পারে আবার। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো কিছু জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

অপরদিকে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। সারা সপ্তাহ জুড়েই উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা উত্তরবঙ্গের জন্য আর জারি করেনি হাওয়া অফিস। উত্তরের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তন হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button