মৃ.ত্যুর মুখ থেকে ফেরানো গেল নিমিশা প্রিয়াকে!

দীর্ঘ দিনের কূটনৈতিক ও আইনি লড়াইয়ের পরে অবশেষে স্বস্তির খবর। ইয়েমেনে খুনের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার সাজা রদ হয়ে গেল—এমনটাই দাবি করেছেন সুন্নি মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার দপ্তর।
এএনআই-কে দেওয়া এক বয়ানে মুসলিয়ার দপ্তর জানায়, ১৬ জুলাই নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছিল। আর এবার তা পুরোপুরি বাতিল করে দিয়েছেন ইয়েমেনের শীর্ষ কর্মকর্তারা, রাজধানী সানায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে।যদিও এখনো পর্যন্ত ভারত বা ইয়েমেন, কোনও দেশের সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ইয়েমেনে ২০১৭ সালের খুনের দায়ে নিমিশাকে সে দেশের আদালত মৃত্যুদণ্ডের সাজা দেয়। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, নিমিশা প্রিয়াকে নিয়ে যে কিছু বেসরকারি সূত্রের খবর ছড়াচ্ছিল, তা সঠিক নয়।জাতীয় দিবস সেরা উপহার আইডিয়া
জানা যাচ্ছে, ‘ব্লাড মানি’ বা রক্তের দামের মাধ্যমেই এই দণ্ড রদ হয়েছে। আর এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আবুবকর মুসলিয়ারে। তাঁর মধ্যস্থতায় ইয়েমেনের ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা হয়। যদিও নিহতের পরিবার শুরুতে এই আর্থিক ক্ষতিপূরণ নিতে রাজি ছিলেন না। তবে ধর্মগুরুর দাবি যদি সত্যি হয়, তবে এটিকে বড় কূটনৈতিক জয় বলতেই হবে ভারতের জন্য। অপেক্ষা এখন শুধু সরকারিভাবে নিশ্চয়তার—নিমিশার মুক্তি কি সত্যিই নিশ্চিত?





