ভয়া*বহ দুর্ঘ*টনা মুম্বাই–পুনে এক্সপ্রেসওয়েতে, পর পর ২৫টি গাড়িতে ধা*ক্কা!

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা ট্রেলারের। ভয়ঙ্কর দুর্ঘটনা মুম্বই -পুণে এক্সপ্রেসওয়েতে। পর পর ২৫টি গাড়িতে ধাক্কা। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত আরও ২১ জন।
সুত্রের খবর, শনিবার সন্ধ্যায় মুম্বাই–পুনে এক্সপ্রেসওয়ের খোপোলি ও খালাপুরের মধ্যবর্তী আডোশি টানেলের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। ব্রেক ফেল করে একটি ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২৫টি গাড়িতে ধাক্কা মারে। এত ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যে প্রায় তিন কিলোমিটার রাস্তায় সব ওলটপালট হয়ে যায়। পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে যায় গাড়িগুলির। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন, দেবদূত, হাইওয়ে পুলিশ এবং হেল্প ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। দ্রুত গতিতে শুরু হয় উদ্ধারকার্য। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলিকে রাস্তার একপাশে নিয়ে গিয়ে জড়ো করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মহিলার নাম অনিতা একহান্দে, বয়স ৫৮ বছর। তিনি ধারাশিভ জেলার বাসিন্দা এবং পরিবারসহ মুম্বাই থেকে পুনে ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহতদের প্রথমে খোপোলি নগরপালিকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অধিকাংশকে স্থানান্তরিত করা হয় নাভি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে। আহতদের মধ্যে ১৬ জন মহিলা, দুইজন পুরুষ এবং একজন ৯ বছর বয়সী শিশু রয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের তরফে জানানো হয়েছে, ট্রেলারটির ব্রেক ফেল করাতেই এই দুর্ঘটনা। পর পর গাড়িকে ধাক্কা মারে সেটি। ট্রেলারের চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। তার ডাক্তারি পরীক্ষাও করা হয়। তবে দুর্ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন না বলেই ধরা পড়েছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।





