Breaking NewsCrimeমহানগররাজ্য

রাজারহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ.ত্যু ঘিরে জল্পনা

এক তরুণী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। রাজারহাট থানা অন্তর্গত জগদীশপুর মুসলিম পাড়ার বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, মৃত গৃহবধূর নাম মেহেগ আনসারি, বয়স ১৯। তরুণী রাজারহাট জগাডাঙ্গার বাসিন্দা। ন’মাস আগে জগদীশপুরের যুবক জাকির হোসেনের সঙ্গে প্রেম করে বিয়ে করে। সে অনলাইন ডেলিভারি সংস্থায় কর্মরত। গৃহবধূ  পাঁচ মাসের ছিলেন অন্তঃসত্ত্ব বলে খবর। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন, তা স্পষ্ট নয়। ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সুনিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button