রাজ্য
লরির ধাক্কায় বলি একটি তরতাজা প্রাণ,আশঙ্কাজনক আরও এক

ভয়াবহ পথদুর্ঘটনা নদিয়ার শান্তিপুরে। লরির চাকায় পিষে মৃত্যু এক বাইক আরোহীর। সূত্রের খবর,বাথনা স্টেশন থেকে জাতীয় সড়কে ওঠার একটি গ্রামীণ রাস্তা রয়েছে। সেখানেই ঘটে এই দুর্ঘটনা।

স্থানীয়দের দাবি, মোটর বাইকটি রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল। কিন্তু ওই আম বোঝায় লরিটি পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। ওই মোটর বাইকে দুইজন ছিলেন । একজনার উপর দিয়ে মোটরবাইক সহ লরির চাকা চলে যায়। আরেকজন ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। আশংকা জনক অবস্থায় ওই বাইক আরোহীকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে কিছুক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি পুলিশ জানার চেষ্টা করছে কি কারনে এই দুর্ঘটনা ঘটল।





