Breaking Newsবিদেশ

লাইনচ্যু.ত ট্রেনের ছ’টি বগি, ফের জাফর এক্সপ্রেসে হা.মলা.র ছক!

বালোচিস্তানের কাছে ফের জাফর এক্সপ্রেসে হামলার ছক! বিস্ফোরণে লাইনচ্যুত হল ট্রেনের ছ’টি বগি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সূত্রের খবর, কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ঘটনাটি ঘটে সিন্ধ প্রদেশের জাকোবাবাদের কাছে। রেললাইনের পাশে একটি গরুবাজারে তীব্র বিস্ফোরণ হয়। তার অভিঘাতেই লাইনচ্যুত হয় ট্রেনটি। হতাহতের কোনও খবর মেলেনি এখনও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলেছে। কী কারণে বিস্ফোরণ, নেপথ্যে কার বা কাদের হাত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার রেলপথে প্রায় ১৬০০ কিলোমিটার। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মধ্যে দিয়ে জাফর এক্সপ্রেস প্রতি দিনই যাতায়াত করে। ওই ট্রেনে কোয়েটা থেকে পেশোয়ার যেতে সময় লাগে প্রায় ৩০ ঘণ্টা। গত মার্চ মাসেও হামলা হয়েছিল জাফর এক্সপ্রেসে। পুরো ট্রেন কব্জা করে নিয়েছিলেন বালোচ বিদ্রোহীরা।

পেহরোকুনরি স্টেশন থেকে জাফর এক্সপ্রেস মাশকাফ সুড়ঙ্গে ঢুকতে আচমকাই সামনে রেলপথে বিস্ফোরণ হয়। তার পর গুলিবিদ্ধ হন চালক। সুড়ঙ্গের মধ্যেই থেমে যায় ট্রেনটি। কেবিনের মধ্যে লুটিয়ে পড়েন চালক। ট্রেনে তখন ছিল প্রায় ৪০০ জনের বেশি যাত্রী। তাঁদের মধ্যে ছিলেন পাক সেনাবাহিনীর কর্মীরাও। যদিও এর নেপথ্যে বালোচ বিদ্রোহীদের হাত রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button