রয়্যাল পরিবারের বিদেশিনীর সঙ্গে রবি শাস্ত্রী! কে এই রহস্যময়ী, জানুন

জানিক সিনারের জয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের উইম্বলডন ২০২৫। বিশ্ব বিখ্যাত এই গ্র্যান্ডস্লামে প্রতিবারের মত এবারেও উপস্থিত ছিলেন বিশ্বের নানা প্রান্তের বহু তারকা। শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া-প্রীতি জিন্টার মতো বলিউড-হলিউড সেলিব্রিটিরাও ছিলেন উপস্থিত। হাজির হয়েছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। এই সময় তাঁর একটি ছবি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
রবি শাস্ত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে এক বিদেশিনী মহিলার সঙ্গে দেখা যাচ্ছে। ওই ছবি মূলত ওই বিদেশিনী তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন, যা শাস্ত্রী পরে নিজের প্রোফাইলে রিশেয়ার করেন। এর পর থেকেই অনেকেই জানতে চাইছেন, এই রহস্যময়ী বিদেশিনী আসলে কে?
রবি শাস্ত্রীর সঙ্গে ছবিতে থাকা এই মহিলা আর কেউ নন, ব্রিটিশ রাজপরিবারের লেডি ইসাবেল হার্ভে। ইসাবেল হার্ভে ব্রিস্টলের ষষ্ঠ মার্কুইসের কনিষ্ঠ কন্যা এবং জনপ্রিয় সোশ্যালাইট লেডি ভিক্টোরিয়া হার্ভের ছোট বোন।
৪৮ বছরের ইসাবেল এখন বিলাসবহুল জীবন ছেড়ে পর্তুগালের আলগার্ভে খুবই সাধারণ জীবনযাপন করছেন। লেডি ভিক্টোরিয়া হার্ভে একসময় হাই-প্রোফাইল পার্টি গার্ল হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নাম বহু তারকার সঙ্গে জড়িয়েছে। এফ১ রেসার ডেভিড কুলথার্ড, গায়ক শেন লিঞ্চ এবং কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্টের ছেলে ক্যালাম বেস্টের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন ছিলই।
এক সময়ে ইসাবেলের বাবা-মার মোট সম্পত্তি প্রায় ১০ কোটি আমেরিকার ডলার বলা হয়েছে ৷ কিন্তু তাঁর বাবা ছিলেন আমর্স ডিলার, যিনি পরবর্তীকালে গয়না চুরির মামলায় জেলও খেটে ছিলেন। বিয়ে ও মা হওয়ার আগে ইসাবেল ব্রিটেনের রিয়্যালিটি শো-এ জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন ৷ বেশ কয়েকটি শোতে অংশগ্রহণও করেন তিনি ৷





