রাজ্য

জোরালো ঝড়-বৃষ্টির দুরন্ত পূর্বাভাস!

বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ। তারই জেরে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ সকাল থেকেই মুখ ভার আকাশের। আবহাওয়া দফতরের খবর পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের মতোই জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে।
শুক্রবার কলকাতা, হাওড়া, দুই পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়ায় রয়েছে হলুদ সতর্কতা জারি। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে জারি কমলা সতর্কতা।
পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আগামী সাতদিন দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button