শুরু হতে চলেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা

সোমবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভোট গণনা শুরু হবে পানিঘাটা উচ্চ বিদ্যালয়ে। কালীগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনালের ফলাফলের দিকে তাকিয়ে উত্তর নদিয়ার মানুষ। ১৯ শে জুন পলাশী প্রান্তরে নিঃশব্দে নিরবে মিটে ছিল ভোট পর্ব, নির্বাচন কমিশনের লক্ষ্য ভোট গ্রহণ যেমন শান্তিপূর্ণভাবে মিটেছে ঠিক তেমনি ভোট গণনা ঠিক একই ভাবে সম্পূর্ণ করতে।

ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে হলে মানতে হবে নির্বাচন কমিশনের নির্দেশিকা, প্রত্যেককেই মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষার পর তবেই মিলবে ভিতরে ঢোকার ছাড়পত্র। এছাড়াও ভিতরে মোবাইল, সহ যেকোনো ধরনের নেশার বস্তু নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক কথায় বলতে গেলে নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হয়েছে ভোট গণনা কেন্দ্র পানিঘাটা উচ্চ বিদ্যালয় চত্বর। গণনা কেন্দ্রের ভেতরে মুড়ে ফেলা হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরায়।

৬:৩০ মিনিটে সকল প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় স্ট্রং রুম খোলা হয়। দুটি কক্ষে ভোট ঘটনা হবে। প্রতি গণনা কক্ষে মোট ৯টি টেবিলে গণনা প্রক্রিয়া শুরু হবে, যার মধ্যে ৭টি টেবিলে ইভিএম একটি ডাক ব্যালট গণনার জন্য এবং RO /ARO এর জন্য ব্যবহার করা হবে। মোট ২৩ রাউন্ডে শেষ হবে ভোট গণনা সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা প্রক্রিয়া। কেন্দ্র বাহিনী নিরাপত্তায় সুরক্ষিত রাখা হয়েছে স্ট্রং রুম। আর এই উপনির্বাচনের ভোট গণনা কে কেন্দ্র করে গণনার কেন্দ্রের বাইরে একদিকে যেমন রয়েছে সশস্ত পুলিশ বাহিনী অন্যদিকে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও। এখন শুধু সময়ের অপেক্ষা প্রার্থীদের ভাগ্য নির্ধারণের।





