রাজ্য

পালতে গিয়ে গ্রেফতার ৬ বাংলাদেশী

বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ, এরপর পুনরায় বাংলাদেশের ফিরে যাওয়ার আগে পুলিশের জালে ছয় বাংলাদেশি, যাদের মধ্যে দুইজন নাবালক। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়ে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার বাজিতলা এলাকা থেকে ছয় জনকে আটক করে বনগাঁ থানার পুলিশ। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় ৫ বছর আগে বেআইনিভাবে তারা বাংলাদেশ থেকে এ দেশে অনুপ্রবেশ করেছিল। এরপর তারা আমেদাবাদে গিয়ে স্থায়ী বসবাস শুরু করে। সেখানে ভাংরি দোকানে কাজ করত বলে সূত্রের খবর। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে সেই ভয়ে তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাবার জন্য বনগাঁতে এসেছিল।

ধৃতদের নাম শিমুল শেখ, তাজিনুর শেখ, নাজমা শেখ,সুলতানা শেখ, রমজান শেখ ও ইউসুফ শেখ এরা সকলেই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। এদের সঙ্গে চারটি শিশু ছিল বলে পুলিশের দাবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button