Blog

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে খুন! গ্রেফতার ছেলে

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে খুন করল ছেলে! মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল তাঁকে। ঘটনাটি ঘটেছে মগড়া থানার জয়পুর এলাকায়। মৃতের নাম গোবিন্দ সাধুখাঁ।

সূত্রের খবর, গত মঙ্গলবার মগড়া থানার জয়পুর এলাকার বাসিন্দা গোবিন্দ সাধুখাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। ঘটনার দিন বৃদ্ধের স্ত্রী বন্দনা সাধুখাঁ নদিয়ার চাকদহের মেয়ের বাড়ি ছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। তারপর দিনই ছেলে সৌরভ সাধুখাঁর ও বউমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

মৃতের স্ত্রীর অভিযোগ ছেলে ও বউমা সম্পত্তি নিয়ে বারবার ঝামেলা করতেন। বাড়ির দখল নিয়ে গোবিন্দবাবুর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। স্বামীর মৃত্যুর জন্য ছেলেকেই দায়ী করেছেন বন্দনা দেবী। তবে স্পষ্ট করে খুনের অভিযোগ দায়ের করা হয়নি।

অভিযোগ পেয়ে বুধবার রাতে সৌরভকে গ্রেফতার করে পুলিশ। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলেনি তাঁরা। তদন্তকারীরা জানিয়েছেন ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button