Breaking Newsরাজ্য

‘খুব সেনসিটিভ ঘটনা! যথাযথ অ্যাকশন হবে’, স্পষ্ট জানালেন সিপি

কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনায় প্রথম থেকেই তৎপরতা দেখিয়েছে কলকাতা পুলিশ। দক্ষতার সঙ্গে দ্রুত গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত-সহ তিন জন এবং একজন নিরাপত্তাকর্মীকে। ঘটনার তদন্ত গঠিত হয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (সিপি) আশ্বস্ত করেছেন, দোষ প্রমাণ হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হবে।

সিপি মনোজ ভর্মা সংবাদমাধ্যমে জানান, এই পরিস্থিতিতে তাঁদের হাতে অনেক তথ্য এসেছে। বিষয়টি সেনসেটিভ। তদন্তের স্বার্থে বিশেষ কিছু জানানো যাচ্ছে না। মঙ্গলবার, কলকাতা পুলিশের রোড সেফটি উইকের সূচনা করে এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা (Manoj Verma)।

পুলিশ কমিশনার মনোজ ভর্মা বলেন, ”যে ঘটনা ঘটেছে সেটি খুবই সেন্সিটিভ। তদন্ত চলছে। এখনই সব সংবাদমাধ্যমে বলা যাবে না। আমাদের কাছে ইতিমধ্যে একাধিক তথ্য এসেছে, প্রমাণ জোগাড় করেছি। যা যা অ্যাকশন নেওয়ার দরকার তা নেওয়া হচ্ছে। দোষ প্রমাণ হলে কড়া শাস্তি দেওয়া হবে।”

তিনি আরও একটি বিষয়ে সতর্ক হতে বলেন সাধারণ মানুষকে। তিনি আবেদন করেন যাতে, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের গাইডলাইন অনুযায়ী কেউ নির্যাতিতার পরিচয় কোনও ভাবে প্রকাশ না করে। পাশাপাশি, এই বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়াতেও বার্তা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button