Blog

টেক্সাসের নদীতে হড়পা বান! মৃ.ত অন্তত ২৪! সামার ক্যাম্পে নিখোঁজ ২৩

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার টেক্সাসে গুয়াদালুপে নদীতে হড়পা বানের তোড়ে ভেসে গিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাই মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সপ্তাহান্তে নদী সংলগ্ন এলাকায় সামার ক্যাম্পে যোগ দিয়েছিলেন একটি স্কুলের পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, নদীর জল ধেয়ে গিয়ে ধ্বংস করছে ঘরবাড়ি, গাছপালা। যদিও এই ভিডিওগুলোর সত্যতা সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।

এক রাতে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের পর, সান আন্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) উত্তর-পশ্চিমে দক্ষিণ-মধ্য টেক্সাস হিল কান্ট্রিতে অবস্থিত কের কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, প্রায় ৭০০ জন ওই ক্যাম্পটিতে ছিল। তার মধ্যে ২৩ জনের খোঁজ মিলছে না। এর অর্থ এই নয় যে তারা মারা গিয়েছে। ওই পড়ুয়ারা হয়তো হারিয়ে যায়নি। তারা প্রাণ বাঁচাতে গাছের উপর আশ্রয় নিয়েছে বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

এখনও পর্যন্ত ন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার হওয়া দেহগুলি এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি। নিখোঁজদের সন্ধানে নয়টি উদ্ধারকারী দল নেমেছে। ব্যবহার করা হচ্ছে ১৪টি হেলিকপ্টার এবং ১২টি ড্রোন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button