বিদেশ

পদত্যাগ করতে চাইছেন মুহাম্মদ ইউনূস!

পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এমনটাই দাবি করলেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। ইউনূসের ‘ভাবনা’ নিয়ে গুঞ্জন শোনার পরেই বৃহস্পতিবার তাঁর বাসভবন ‘যমুনা’য় গিয়ে দেখা করেছিলেন নাহিদ। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘পদত্যাগের কথা ভাবছেন ইউনূস।’’

ইউনূসের সঙ্গে সরাসরি কথা বলতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান নাহিদ ইসলাম। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে আশাহত ইউনূস। পদত্যাগ নিয়ে তাঁর ‘ভাবনা’র কথা শোনা যাচ্ছিল। সেই বিষয়েই কথা বলতে এসেছিলেন নাহিদ। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও কথা হয়েছে দু’জনের মধ্যে। নাহিদের দাবি, ইউনূস জানিয়েছেন দেশের বর্তমান অবস্থায় কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের পরে দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য ইউনূসকে আনা হলেও তাঁর কাজে প্রতিবন্ধকতার কারণ বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্য হতে না পারা এবং আন্দোলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button