Breaking Newsদেশ

হল না স্বপ্ন পূরণ! বিমান দুর্ঘ*টনা.য় নিহ.ত পরিবারের সেলফি ভাইরাল নেটপাড়ায়

প্রবাসে সংসারের স্বপ্নভঙ্গ। দেশ ছেড়ে ব্রিটেনে গিয়ে স্থায়ীভাবে সংসার করার স্বপ্ন নিয়ে সপরিবারে বিমানে উঠেছিলেন চিকিৎসক কোমি ব্যাস। বিয়ের ১০ বছর পেরিয়েও একসঙ্গে সংসার করে ওঠা হয়নি। রয়েছে তিন সন্তান। স্বামী প্রতীক যোশী বিগত ছয় বছর ধরে লন্ডনে রয়েছেন। কিন্তু কর্মসূত্রে একসঙ্গে থাকা হয়ে উঠছিল না। সন্তানদের নিয়ে ভারতে একাই সংসার সামলাচ্ছিলেন ড. কোমি ব্যাস। তবে শেষ রক্ষা হল না। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কোমির সপরিবার জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই সব শেষ। নিহত হলেন চিকিৎসক পরিবারের পাঁচ সদস্যই।

ছবিতে দেখা যাচ্ছে, বিমানে বসে একটি সেলফি তুলেছিলে কোমি। পাশাপাশি বসে রয়েছেন তিনি ও তাঁর স্বামী ড. প্রতীক যোশী। একটু দূরে একসঙ্গে বসে রয়েছে তাদের দুই পুত্র ও এক কন্যা সন্তান। ক্যামেরার দিকে তাকিয়ে সবাই হাসছে তারা। যমজ পুত্র সন্তানদের বয়স ৫। তাদের নাম প্রদ্যুৎ ও নকুল। আর কন্যা মিরায়ার বয়স আট।

জানা গিয়েছে, একাধিক প্রতিকূলতা এবং দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার পর অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল।মাত্র দুই দিন আগে কোমি ভারতের চাকরি ছেড়ে দেন। ব্যাগপত্তর গুছিয়ে ফেলেন। প্রিয়জনদের বিদায় জানিয়ে ব্রিটেনে নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছিলেন। অভিশপ্ত বিমানে চেপেই যাচ্ছিলেল লন্ডনের উদ্দেশে। তার আগেই এই ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, দু দিন আগেই স্ত্রীকে নিতে ভারতে এসেছিলেন প্রতীক। এদিন পরিবারের অন্যান্য সদস্যরা তাঁদের বিদায় জানাতে বিমানবন্দরে যান। ওড়ার কয়েক মিনিটের মধ্যেই এই ঘটনা। শোকের ছায়া নেমে আসে পরিবারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button