রাজ্য
হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

রবিবার সাতসকালে মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন। সকাল ৯টা নাগাদ হাটের ব্যবসায়ীরা প্রথমে তিন তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। স্থানীয়রা হাওড়া থানায় খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের আটটি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় তিন ঘণ্টা ধরে কঠোর পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একাধিক দোকানে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন নেভাতে বেশ সময় লাগে। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে হতাহতের খবর নেই। তবে কী থেকে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।





