আবহাওয়া

হাওয়া অফিসের ‘অ্যালার্ট’ জারি !

ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে কোথাও হালকা তো কোথাও মাঝারি বৃষ্টি বঙ্গে। মঙ্গলবার রাতে বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী একাধিক জেলায়। দফায় দফায় বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

হাওয়া অফিস সূত্রে খবর, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আগামী ৬ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি মালদা, দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির জেরে ফের একবার পাহাড়ি পথে ধ্বস নামার আশঙ্কা করা হচ্ছে।

প্রায় প্রতিদিনই কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধ এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃহস্পতিবার উপকূলীয় দুই জেলা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব বিহারের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা পশ্চিম দিকে সরেছে। আপাতত উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা সাড়ে চার কিমি। এছাড়া, মৌসুমি অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, লখনউ হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ক্যানিং ছুঁয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button