হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, তীব্র দাবদাহে দ্রুত পরিষেবার জন্য নয়া উদ্যোগ হাসপাতালে
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে তীব্র দাবদাহ। সঙ্গে চরম আর্দ্রতা। গরম ও অস্বস্তি চরমে। রোজই নিজের রেকর্ড নিজে ভাঙছে গরম। দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, দাবদাহে অতিষ্ঠ সকলে। কেন্দ্র, রাজ্য স্বাস্থ্য বিভাগ বারবার সতর্ক করছে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিভিন্ন হাসপাতালে হিটস্ট্রোক ম্যানেজমেন্টের জন্য স্পেশাল ইউনিট তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কারও হিটস্ট্রোক হলে, তিনি দ্রুত পরিষেবা পান।

সেই নির্দেশ মেনে এবার হিটস্ট্রোকে আক্রান্তদের জন্য বিশেষ প্রোগ্রাম চালু হল জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনে এবং রাজ্য সরকারের তৎপরতায় শুরু হয়েছে ন্যাশনাল প্রোগ্রাম ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ। এই প্রোগ্রামে তীব্র দাবদাহে মানুষের স্বাস্থ্যের উপরে ঠিক কী প্রভাব পড়ছে সেই বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রক্তের চাহিদাও বেড়েছে, এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাঃ আকাশ ব্যানার্জী।





