Breaking Newsআবহাওয়া

বঙ্গোপসাগরে দানা বাঁধছে আরও একটি ঘূর্ণাবর্ত, ফের ভাসবে বাংলা?

দানা বাঁধছে নতুন ঘূর্ণাবর্ত! এবারও ধুন্ধুমার ব্যাটিংয়ের মেজাজে রয়েছে নিম্নচাপ। যার প্রভাবে বুধবার থেকে আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গে। রবিবার হালকা বৃষ্টি হলেও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি দেখ গিয়েছে । বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস সূত্রের খবর , বুধবার নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে গাঙ্গেয় বঙ্গে। এদিকে মৌসুমি অক্ষরেখা দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এবং হাওড়ায়।

দানা বাঁধছে নতুন ঘূর্ণাবর্ত! যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সপ্তাহের প্রথম দিনেই কালো মেঘে ঢেকেছে তিলোত্তমার আকাশ। সকাল থেকে একনাগাড়ে শুরু হয়েছে বৃষ্টি।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। কমলা সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান এবং বীরভূমে। যার জেরে ক্রমেই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। জলমগ্ন একাধিক এলাকা।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সমুদ্রউপকূলবর্তী এলাকা গুলিতে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। ফলে সমুদ্র উত্তাল হতে পারে। সেক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অপরদিকে সোমবার উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে জারি কমলা সতর্কতা। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button