BlogBreaking NewsPOLITICSঅন্যান্যআরও ≡মহানগররাজ্য

কতটা সুস্থ অভিজিৎ? কী আপডেট দিল্লি এইমস-এর?

অগ্ন্যাশয়ের জটিল রোগে আক্রান্ত বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত বৃহস্পতিবার তাঁকে কলকাতা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এইমস-এ। বর্তমানে এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি।

বৃহস্পতিবার পেরিয়ে কেটে গিয়েছে দুদিন, তবে অবস্থার কোনও উন্নতি হয়নি বলেই এইমস সূত্রেই খবর। একইরকম আছেন অভিজিৎ। আইসিইউ-তে সবরকম সাপোর্ট দিয়েই রাখা হয়েছে তাঁকে। এদিকে, কলকাতায় তাঁর যে সব শারীরিক পরীক্ষা হয়েছিল, সেগুলি দিল্লিতে আবারও করা হচ্ছে। সূত্রের খবর, শুক্রবারই তাঁর সবরকম পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, শনিবার তাঁর সেই পরীক্ষার রিপোর্টগুলো আসতে পারে। সেগুলি খতিয়ে দেখে চিকিৎসকরা জানাবেন, কোন পথে এগোবে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের চিকিৎসা। মেডিক্যাল বোর্ড পুরো বিষয়টা খতিয়ে দেখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button