বিদেশ

কেন সিন্ধু চুক্তি বাতিল করেছে ভারত?

ফের একবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু এবার আন্তর্জাতিক মঞ্চে পাক সরকারের এই মিথ্যাচার ধুয়ে দিল ভারত। পাক সন্ত্রাসের বলি নিরীহ ভারতীয়রা। যার বিরুদ্ধে এই সিদ্ধান্ত। দিল্লি নয়া ইসলামাবাদই এই চুক্তি লঙ্ঘন করেছে। স্পষ্ট জানালেন ভারতের প্রতিনিধি।

অতীতে বহুবার কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে বিঁধতে চেয়েছে পাকিস্তান। শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে সিন্ধু জলচুক্তি নিয়ে দিল্লিকে তোপ দাগতে চেয়েছিলেন পাকিস্তানের প্রতিনিধি। কিন্তু সমস্ত মিথ্যাচার টেনে ছিঁড়ে দিয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থানী প্রতিনিধি পার্বথানেনী হরিশ বলেন, “পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। যার প্রস্তাবনায় বলা করা হয়েছিল, চুক্তিটি সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে সম্পাদিত হয়েছে। কিন্তু পাকিস্তানে সেই বিশ্বাস, বন্ধুত্বের মর্যাদা রাখেনি। প্রায় সাড়ে ছয় দশক ধরে পাকিস্তান এই চুক্তির অবমাননা করেছে। ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা। গত চার দশক ধরে ২০ হাজারের উপর নিরীহ ভারতীয় এই সন্ত্রাসবাদের শিকার হয়েছেন। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও হামলা পাকিস্তানের নৃশংসতার প্রমাণ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button