রাজ্য

সাংবাদিককে বেধড়ক মারধর!

কর্তব্যরত অবস্থায় মাফিয়াদের হাতে আক্রান্ত মালবাজারের বেশ কয়েকজন সাংবাদিক। সাংবাদিকদের উপর হামলা, বেধড়ক মারধর।শনিবার রাতে মালবাজারে একাধিক বালি ,পাথরের গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

রাতের অন্ধকারে বালি ,পাথর পাচারের বিরুদ্ধে সরব হয়েছিল বাসিন্দারা।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আর সেই খবর তুলে ধরতে গেলে কর্তব্যরত সাংবাদিকের প্রথমে বাধা দেওয়া হয় মোবাইল কেড়ে নেওয়া হয় এবং এর পরেই সাংবাদিকদের উপর উপর হামলা চালায় মাফিয়ারা।মাল থানার ঢিলছোড়া দূরত্বে পুলিশের সামনেই একেবারে প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয় সাংবাদিকদের। ঘটনায় আহত হয়েছে চারজন সাংবাদিক। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছাড়ায় মালবাজার শহরে।পরবর্তীতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের পর এভাবে মাফিজাদের বারবারন্ত রীতিমতো প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এভাবে সাংবাদিকদের বেধড়ক মারধর করায় নিন্দার ঝড় সর্বত্র। রাতেই বিভিন্ন এলাকার সাংবাদিকরা মাল বাজারে পৌঁছে ঘটনার প্রতিবাদ জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button