রাজ্য

কালিয়াগঞ্জে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন!

রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলছে বাড়ির একটা অংশ। রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেঠ কলোনি এলাকায় এই আগুন লাগে। প্রথমে কালিয়াগঞ্জ থেকে দমকলের ইঞ্জিন এলেও আগুনের বীভৎসতার কারণে রায়গঞ্জ ও গঙ্গারামপুরের দমকল অফিসে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে রয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। রাত ১১টা ২০ পর্যন্ত পাওয়া খবরে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শেঠ কলোনি-সহ আশপাশের বেশ কয়েকটি ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আগুনে বাড়ির মালিক নিতাই দাসের দেহের একাংশ ঝলসে যাওয়ায় প্রথমে তাঁকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আহত নিতাইকে রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। শহরের জনবহুল এলাকায় বাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার মজুত রাখার ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button