রাজ্য

গরিব ছাত্রছাত্রীদের মসিহা!বিনা পয়সায় শিক্ষা দেন এই শিক্ষক!

খাও বা না খাও সন্তানকে শিক্ষা দাও”, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই বাণীকেই জীবনের মূল পাথেয় করে সমাজের অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান । এমনই শিক্ষকের সন্ধান পাওয়া গেল ।নদীয়া জেলার ভীমপুর থানার নাইকুড়ার বাসিন্দা রমেশ বিশ্বাস।

রমেশ বিশ্বাস পেশায় একজন কৃষক হলেও তার সমস্ত কাজ শেষ করে ঠিক সন্ধ্যা ছটার সময় তিনি পৌঁছে যান ভীমপুর থানার ঢাকুরিয়াপোতার গৌরনগর যুব সংঘ ক্লাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থায়নে এই ক্লাব এবং কালী মন্দির তৈরি হয়েছে।সেই মন্দির ও ক্লাবের বারান্দাতেই একসঙ্গে চলে বাংলা, ইংরেজি ও অংকের জটিল সমাধান। ছোট শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে এই তিনটি বিষয় পড়ানো হয়ে থাকে এবং সেই সংক্রান্ত বইও সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন শিক্ষক রমেশ বাবু। সর্বপ্রথম দুজন ছাত্রছাত্রী নিয়ে শুরু করেন তার এই পাঠশালা। ধীরে ধীরে ক্রমশই এই গ্রামের এবং পাশের গ্রাম মুন্ডারী পাড়ার একাধিক ছাত্র-ছাত্রী আসতে শুরু করেন তার পাঠশালায় । বর্তমানে তার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০ এর কাছাকাছি। তিনি ছাড়াও আরো দুজন বিনামূল্যে তার সাথে এই মহান কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন। তার প্রচেষ্টাকে স্থানীয় বাসিন্দারা কুর্নিশ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button