আবহাওয়া

জুনে কি মিলবে তাপপ্রবাহ থেকে রেহাই!

বাংলার দুয়ারে যে দুর্যোগ কড়া নাড়ছে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর এবার নিম্নচাপের পূর্বাভাস স্পষ্টতর হচ্ছে। তার জেরেই আরও বাড়বে বৃষ্টি। এমনটাই জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। উত্তর থেকে দক্ষিণ, প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ও উত্তরের ৫টি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা, হাওড়ায়। নীচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কাও থাকছে। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলেও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button