Breaking Newsবিদেশ

ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব নিয়ে রুশ রাজনীতিকদের রসিকতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের দ্বন্দ্ব ঘিরে রাশিয়ার রাজনীতিকদের মধ্যে চলছে প্রকাশ্য রসিকতা। কটাক্ষ আর কূটনৈতিক ব্যঙ্গ। কেউ শান্তি চুক্তির প্রস্তাব দিচ্ছেন, আবার কেউ বলছেন, মাস্ক চাইলে রাশিয়ায় এসে প্রযুক্তি নিয়ে কাজ করতে পারেন। ট্রাম্প-মাস্ক বিতর্কের পেছনে রাশিয়ার রাজনৈতিক অভ্যন্তরে এই ব্যঙ্গ-বিদ্রুপ যেন নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।

রাশিয়ার জাতীয়তাবাদী রাজনীতিক ও মহাকাশ সংস্থার সাবেক প্রধান দিমিত্রি রোগোজিন এক্সে মাস্ককে উদেশ্য করে লেখেন, ‘ইলন, দুঃখ করো না! যদি আমেরিকায় কোনো দুর্বার সমস্যায় পড়ে , আমাদের কাছে চলে এসো। এখানে তুমি পাবে নির্ভরযোগ্য সঙ্গী এবং প্রযুক্তিগত সৃজনশীলতার পূর্ণ স্বাধীনতা।’

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ব্যঙ্গ করে বলেন, ‘ডি ও ই-এর মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করতে আমরা প্রস্তুত। যুক্তিসঙ্গত অর্থ দিলেই চলবে, পারিশ্রমিক হিসেবে স্টারলিংকের শেয়ার নেওয়া যেতে পারে। ঝগড়া করো না, বন্ধুরা!’

রুশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রধান মার্গারিটা সিমোনিয়ান বলেন, ‘এটাই হলো আধুনিক মার্কিন রাজনৈতিক সংস্কৃতি। এটা যেন শিল্পবিপ্লব – তবে উল্টো পথে।’

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। তবে প্রেসিডেন্টরা সব সময় বহু জটিল বিষয় সামলান – কারও গুরুত্ব বেশি, কারও কম। ট্রাম্প নিশ্চয়ই সামলে নেবেন।’

রাশিয়ার কট্টরপন্থি ধনকুবের কনস্তানতিন মালোফেয়েভ বলেন, ‘ওদের এখন নিজেদের নিয়েই এত ব্যস্ত থাকতে হবে যে, আমাদের দিকে তাকানোর সময়ই পাবে না। তাই এখনই ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার সেরা সময়।’

ট্রাম্প-মাস্ক দ্বন্দ্বকে কেন্দ্র করে রুশ রাজনৈতিক অঙ্গনের এ বিদ্রুপমূলক প্রতিক্রিয়া এই দুই মার্কিন প্রভাবশালীর ব্যক্তিগত বিবাদকেই এক নতুন ভূ-রাজনৈতিক নাটকে পরিণত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button