গরুমারায় চোরাশিকারির ছায়া!

গরুমারায় চোরাশিকারির ছায়া! গন্ডার রক্ষায় হাই অ্যালার্ট এবার বন দফতর কর্মীরা । গরুমারায় একশৃঙ্গ গন্ডার চোরাশিকারিদের নিশানা এমনি এক সতর্কবার্তা পেয়ে তৎপর হয়েছে বন দফতর। বাড়ানো হয়েছে নিরাপত্তা, জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সম্প্রতি কাজিরাঙ্গায় চোরাশিকারিদের সঙ্গে সংঘর্ষে এক দুষ্কৃতীর মৃত্যু এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পরেই গরুমারায় এই সতর্কতা। সূত্রের খবর, অসমে অভিযান ব্যর্থ হলে চোরাশিকারিরা গরুমারা কিংবা জলদাপাড়ায় হামলা চালাতে পারে—এই আশঙ্কাতেই এমন পদক্ষেপ।

বিশেষ নজর রাখা হচ্ছে গরুমারার জিরো বাঁধ ও রামশাইয়ের চর অঞ্চলে। বন দফতরের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এখান দিয়েই এসেছিল গন্ডার হত্যাকারীরা। গন্ডার শুধু প্রাণী নয়, উত্তরবঙ্গের অহংকার। আর সেই অহংকার রক্ষায় দিনরাত এক করে কাজ করছেন বনকর্মীরা। এখন স্থানীয়দের সহযোগিতাই হতে পারে এই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র।





