Breaking Newsমহানগররাজ্য

গ্রুপ সি, গ্রুপ ডির চাকরিহারাদের ভাতা দেওয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

চাকরিহারাদের ভাতা দেওয়া নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, তা স্থগিত রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। রাজ্য এক্তিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে, এমনটাই মত আদালতের।

সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬০০০ জন। এরপরেই চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত ১৫ মে ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়। সরকারের সেই নির্দেশকে বেআইনি বলে উল্লেখ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। রাজ্যের বিরোধিতা করে আদালতে এদিন সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button