
পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীতে দুর্ঘটনার কবলে পড়লো একটি প্রাইভেট গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায় গাড়িটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়াড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার হাতিগাড়িয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। তবে দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক অনুমান দ্রুত গতিতে গাড়ি থাকার ফলে নিয়ন্ত্রণ না সামলাতে পেরে রাজ্য সড়কের ধারে থাকা গাছে ধাক্কা মারে প্রাইভেট কারটি । এদিকে খবর পেয়েই কেশিয়াড়ী থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করেছে ।





