Breaking Newsদেশ

এক্স হ্যান্ডেলে দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে। লন্ডনগামী উড়ানে দুর্ঘটনায় অন্তত ২০০জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। ২৪২ জন যাত্রী ছিলেন বিমানটিতে, জানিয়েছে গুজরাট পুলিশ। আপাতত ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল।

ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন মমতা বন্দোপাধ্যায়। ‘এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই’, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে বলেছেন, ‘এয়ার ইন্ডিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আমি শোকস্তব্ধ, এটি অত্যন্ত দুঃখজনক সংবাদ। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সকলের সুস্থতা প্রার্থনা করি।’

দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য এবং দু’জন পাইলট। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button