Breaking Newsদেশ

মৃ.তে.র সংখ্যা প্রায় ৩০০! ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী

আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। এখনও পর্যন্ত অন্তত ২৯৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একজন যাত্রী ছাড়া বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। এছাড়াও যে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর বিমানটি আছড়ে পড়েছিল সেখানেও অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে বলেও খবর। মর্মান্তিক ঘটনার পরদিন আহমেদাবাদ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রায় মিনিট ১৫ ঘটনাস্থলে ছিলেন প্রধানমন্ত্রী। গোটা এলাকা খতিয়ে দেখেন তিনি। সেখান থেকে সিভিল হাসপাতালে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। বেশ কিছুক্ষণ সময় হাসপাতালে কাটান প্রধানমন্ত্রী। অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ভার‍তে ব্রিটিশ হাইকমিশনের সদস্যরাও। এছাড়াও, পৌঁছেছে এনএসনজির বিশেষ দলও। পাশাপাশি, একঝাঁক মন্ত্রীও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিল, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button