Breaking Newsমহানগর
বাগুইহাটির সৃষ্টি অ্যাপার্টমেন্টে অভিযান পুলিশের

গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাগুইহাটি থানা অধীনস্ত সৃষ্টি অ্যাপার্টমেন্টে অভিযান চালায় বিধাননগর পুলিশের একটি দল। অভিযান চালায় একটি ভুয়ো কল সেন্টারে। অভিযুক্তরা বিভিন্ন রাজ্যে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের সঙ্গে যোগাযোগ করত এবং কম সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের অর্থ হাতিয়ে নিতো।

এই অভিযানে মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে বহু বৈদ্যুতিন সরঞ্জাম, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি। ধৃতদের আদালতে পেশ করা হলে তাদের প্রত্যেককে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।





