Breaking Newsঅন্যান্যআরও ≡দেশ

একাদশ আন্তর্জাতিক যোগ দিবস, উদযাপনে নরেন্দ্র মোদি

শনিবার বিশ্বজুড়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এদিন বিশাখাপত্তনমে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যোগে অংশ নেন ৫ লক্ষ মানুষ। আরকে বিচে প্রধানমন্ত্রী ছাড়াও যোগে অংশ নেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং সেই রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। এদিন অনুষ্ঠানে মানুষের জীবনে যোগের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রসঙ্ঘে আবেদন করে ভারত। সেকথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “১১ বছর পর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে যোগ। ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের জন্য ভারত প্রস্তাব দেওয়ার পরপরই বিশ্বের ১৭৫টি দেশ তা সাদরে গ্রহণ করে।”

এবছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল ওয়ান আর্থ, ওয়ান হেলথ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “যোগ হল জীবনের শৃঙ্খলা। একইসঙ্গে এটা একটা ব্যবস্থা যেটা আমাদের আমি থেকে আমরা করে। আমরা বিচ্ছিন্ন নই, আমরা প্রকৃতির অংশ। আজকের অস্থির বিশ্বের মাঝে শান্তির দিশা দেখায় যোগ। এটি শুধু শরীরের অনুশীলন নয়, বরং জীবনযাপনের একটি বিজ্ঞান। এটা আমাদের ‘আমি’ থেকে ‘আমরা’ হয়ে ওঠার পথ দেখায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button