ইজরায়েল যু.দ্ধ না থামলে কী প্রভাব পড়বে ভারতে? সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট-

ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্য। যুদ্ধের বাতাসে মিশেছে তৃতীয় বিশ্বযুদ্ধের ধোঁয়াটে গন্ধ। ইতিমধ্যে ইরান-ইজরায়েল সিজ ফায়ারের বার্তা দেওয়ার পরও লঙ্ঘন করে আক্রমণ শানিয়েছে একে অপরের উপ। এই আবহে উঠছে প্রশ্ন, ১২ দিন ধরে চলা এই ভয়াবহ যুদ্ধ দীর্ঘস্থায়ি হলে তার কী প্রভাব পড়তে পারে ভারতের উপর।

সূত্রের খবর, যুদ্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকলে মধ্যপ্রাচ্যের সঙ্গে সরাসরি আমদানি-রপ্তানি পরিষেবা ব্যহত হবে ভারতের। উল্লেখ্য, ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বেশ মজবুত। ইরানে ভারত থেকে চাল, চানা, কলা, চা ইত্যাদি রপ্তানি করা হয়। গুরুত্বপূর্ণ, ভারত থেকে প্রায় ১৫% বাসমতী চাল এবং ২৫০০০ টন চা আমদানি করে ইরান । যুদ্ধ জারি থাকলে এইসব পণ্য রপ্তানিতে সমস্যা হবে ভারতে। পাশাপাশি প্রভাব পড়বে ইজরায়েলের সঙ্গে চলা ব্যবসা-বাণিজ্যেও।

অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণে কাঁচা তেল ও এলপিজি গ্যাস আমদানি করে ভারত। সূত্রের খবর, ভারতের কাছে ১৬ দিনের এলপিজি ভাণ্ডার মজুত রয়েছে। এদিকে, মধ্যপ্রাচ্যে প্রায় ৮.৬ আরব ডলারের রপ্তানি এবং ৩৩ আরব ডলারের আমদানি করে থাকে। অতএব, মধ্যপ্রাচ্যে যুদ্ধ জারি থাকলে ভারতের অর্থনীতিতে যে সরাসরি প্রভাব পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।





