Breaking Newsদেশ

অলকানন্দা নদীতে পড়ল বাস! নিখোঁজ ১০, মৃ.ত ১

ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে! এবার রুদ্রপ্রয়াগের কাছে স্রোতস্বিনী অলকানন্দ নদীতে উল্টে পড়ল একটি যাত্রীবাহী বাস। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিল। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৭ জন বাসযাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভভ হয়েছে। অন্যদিকে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিখোঁজ ১০ জন যাত্রী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি নদীর সমান্তরাল পথে উপরের দিকে উঠছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর সেটি অলকানন্দা নদীতে পড়ে যায়।

বৃহস্পতিবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর ,পাহাড়ি রাস্তা দিয়ে বাসটি উপরে উঠছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সমেত বাসটি অলকানন্দা নদীতে পড়ে যায়। বাসটি রাজস্থান থেকে আসছিল, তাতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর। একইসঙ্গে আহত হয়েছেন সাতজন। আহতদের মধ্যে ৯ বছর বয়সী দুই শিশুও রয়েছে। আহত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকার্য তদারকি করছে স্থানীয় প্রশাসন। সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের । গুজব ছড়ানো নিয়ে সাবধান করা হয়েছে সকলকে।

দুর্ঘটনার তথ্য দিয়ে সচিব বিনোদ কুমার সুমন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি ট্রাভেলার হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়িটি যাত্রীদের নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। অন্যদিকে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং অন্যান্য সংস্থাগুলি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button