Breaking Newsবিদেশ

‘বড় চুক্তিই হবে!’ ভারতকে নিয়ে কেন এই মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের?

তবে কি এবার দেশের অর্থনীতিতে আসবে জোয়ার? ফের একবার আমেরিকার সঙ্গে বড় কোনও চুক্তি করতে চলেছে ভারত? এবার ভারত সরকারের বদলে এই ইঙ্গিত দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে বিরাট বড় বাণিজ্য চুক্তি হতে পারে, এমনটাই ইঙ্গিত ট্রাম্পের।

মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় ফেরার পরেই শুল্ক সংক্রান্ত বিষয়ে বিপুল পরিবর্তন ঘটিয়েছিলেন। চিনের সঙ্গে আমেরিকার ট্যারিফ যুদ্ধ নিয়েও বিশ্ব বাজারে জোর আলোচনা হয়েছিল। কিন্তু যুদ্ধে আপাতত ইতি পড়ল।

কয়েক সপ্তাহ আগেই দুই দেশের প্রতিনিধি দল মুখোমুখি হয়েছিল। চারদিন ধরে রুদ্ধদ্বার বৈঠকে চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে। তারপরেই বড় পদক্ষেপ করতে চলেছেন ট্রাম্প? বৃহস্পতিবার হোয়াইট হাউসে ‘বিগ বিউটিফুল ইভেন্টে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভারতের জন্য দারুণ এক চুক্তি রয়েছে। বুধবার চুক্তি করেছে আমেরিকা-চিন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন সে কথা। তারপরেই ট্রাম্প জানান, যদিও তারা সব দেশের সঙ্গে চুক্তি করবেন না, তবে অবশ্যই বেশকিছু চুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। মোদীকে ‘বন্ধু’ হিসেবেই সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবি ঘিরে ভারত ও আমেরিকার মধ্যে খানিকটা মতানৈক্য হয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button