Breaking NewsCrimePOLITICSঅন্যান্যমহানগররাজ্য

কসবা গনধর্ষ.ণ কাণ্ডে গ্রেফতার আরও ১! পুলিশের জালে এবার কলেজের নিরাপত্তারক্ষী

কসবা কাণ্ডে এবার গ্রেফতার ল কলেজের নিরাপত্তারক্ষী। ধৃতের নাম পিনাকী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আটক করে রাতভর জেরা করা হয় তাকে। এরপর শনিবার সকালে তাকে গ্রেপ্তার করল পুলিশ। জানা যাচ্ছে কলেজে গার্ডের ঘরেই নির্যাতিতার ওপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল কয়েক ঘণ্টা ধরে। তবে এই ঘটনায় নিরাপত্তারক্ষীও সরাসরি জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়।

শুক্রবার সকাল থেকে কসবার একটি বেসরকারি ল কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজ্যরাজনীতি। নির্যাতিতা দাবি করেন, বুধবার সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল গার্ড রুমে। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নির্যাতিতা নিজের অভিযোগপত্রে দাবি করেন, ইউনিয়ন রুম থেকে তিনি যখন পালানোর চেষ্টা করেন, তখন কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়। কলেজের রক্ষীর কাছে তিনি সাহায্য চাইলে তিনিও নাকি সাহায্য করতে পারেননি। এই ঘটনায় ইতিমধ্যে তিন অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জেব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছে।

অপরদিকে ওই নির্জাতিতার মেডিক্যাল রিপোর্ট সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, সেই ছাত্রীর গলায় কামড়ের দাগ রয়েছে। এদিকে যৌনাঙ্গ ক্ষত রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য জায়গায় মারধরের দাগও দেখা গিয়েছে। এই আবহে মেডিক্যাল রিপোর্টে স্পষ্ট যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন সেই অভিযোগকারী তরুণী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button