Breaking Newsদেশ

ধ*র্ষণে*র পর সেলফি! পুণের আবাসনে ঢুকে ধ*র্ষণে*র অভিযোগ

এবার ‘ডেলিভারি বয়’ সেজে পুণের এক অভিজাত আবাসনে ঢুকে ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, ধর্ষণের পর নির্যাতিতার সঙ্গে সেলফি তুলে এক বার্তাও দিয়ে যায় সে। অভিযুক্তর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ব্যাঙ্কের নথি পৌঁছে দিতে ওই ডেলিভারি কর্মী তরুণীর ফ্ল্যাটে আসেন। পিন নম্বর অর্থাৎ ওটিপি যাচাই করতে ওই তরুণী ভিতরে গেলে অভিযুক্তও তার পিছন পিছন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অভিযোগ, তারপরই তরুণীকে ধর্ষণ করে সে। শুধু তাই নয়, ধর্ষণের পর ওই যুবতীর সঙ্গে সেলফিও তোলেন ওই ব্যক্তি।

এদিকে, ঘটনার তদন্তে ইতিমধ্যেই তৎপর হয়েছে পুলিশ। ঘটনার তদন্তে ইতিমধ্যেই একাধিক দল গঠন করেছে পুলিশ। সূত্রের খবর, এর মধ্যে পাঁচটি ক্রাইম ব্রাঞ্চের দল, বাকি পাঁচটি বিভিন্ন জোনাল ইউনিটের। অন্যদিকে, পুণের ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিন্ডে জানিয়েছেন, “ওই অভিযুক্তর বিরুদ্ধে নারী নিগ্রহ, ধর্ষণ এবং অপরাধমূলক হুমকির ধারায় মামলা রুজু করা হয়েছে। ফরেনসিক দল খতিয়ে দেখছে তরুণীর মুখে কিছু স্প্রে করা হয়েছিল কিনা।” পাশাপাশি, তদন্তে উদ্ধার হওয়া সেলফিও খতিয়ে দেখা হচ্ছে।

এখনও পর্যন্ত অভিযুক্ত পলাতক হলেও শহর জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সাহায্যে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।

তরুণী বর্তমানে চিকিৎসাধীন, তাঁর শারীরিক ও মানসিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁকে সবরকম আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। তবে, কীভাবে এক বহিরাগত নিরাপত্তার তদারকি ছাড়াই এমন এলাকায় প্রবেশ করতে পারে? যার জন্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে পুণের অভিজাত আবাসনগুলিতেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button