Breaking Newsরাজ্য

দক্ষিণবঙ্গে প্রথম সভা! তৃণমূলের শহিদ দিবসের আগেই বঙ্গে প্রধানমন্ত্রী

আসন্ন তৃণমূলের শহিদ দিবস। আর এবার তার আগেই ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী ১৮ তারিখ তাঁরস সম্ভাব্য বাংলা সফর। দমদম কিংবা বারাসতের কোথাও জনসভা হতে পারে। জানা যাচ্ছে, বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর – এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন মোদী।

বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন, এমনটাই সূত্রের খবর। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার তাঁর জনসভা হবে দক্ষিণবঙ্গে। ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের আগে মোদীর এই সভা অত্যন্ত গুরুত্তপূর্ণ।

আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। ছাব্বিশের নির্বাচনে কার নেতৃত্বে বঙ্গ বিজেপি ভোটযুদ্ধে নামবে, বেশ কিছুদিন ধরেই তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটেছে। সুকান্তের জায়গায় রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন শমীক। আর দায়িত্ব পেয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন, দলের পুরনো ও নতুন নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্বের কোনও জায়গা নেই।

পাশাপাশি, একুশের জুলাইয়ের শহিদ সমাবেশ নিয়েও প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের। একুশের জুলাইয়ের মঞ্চ থেকেই ছাব্বিশের নির্বাচনের মূলমন্ত্র পাঠ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। তাও তৃণমূলের শহিদ দিবসের তিন দিন আগে। তাহলে তৃণমূল নির্বাচনের সুর বেঁধে দেওয়ার আগেই কি ভোটের দামামা বাজিয়ে যাবেন মোদী? প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button