টেস্ট জয়ের জন্য ভারতের টার্গেট ৭ উইকেট!

প্রথম ইনিংসে ২৬৯ এর পর দ্বিতীয় ইনিংসে ১৬১। একটা টেস্টে একাই ৪৩০ রান করে সর্বকালের বহু রেকর্ড ভাঙলেন অধিনায়ক শুভমান গিল। শুভমনই বিশ্বের একমাত্র ব্যাটার যিনি এক টেস্টের দুই ইনিংসে দ্বিশতরান ও ১৫০-এর বেশি রানের ইনিংস খেললেন। এর আগে এক টেস্টের দুই ইনিংসে ১৫০-এর বেশি রানের ইনিংস খেলেছিলেন একমাত্র অ্যালান বর্ডার।
পাশাপাশি এশীয় ব্যাটারদের মধ্যে এশিয়ার বাইরে এক টেস্টে সর্বাধিক রান করেছেন শুভমান। ছাপিয়ে গিয়েছেন সুনীল গাওস্করকে। ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টেস্টে ৩৪৪ রান করেছিলেন তিনি। একইসঙ্গে শুভমন বিশ্বের দ্বিতীয় অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে এক টেস্টে দ্বিশতরান ও শতরানের ইনিংস খেলেছেন। এক আগে একমাত্র গ্রাম গুচ ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে এই কীর্তি করেছিলেন। শুভমান গিলের অনবদ্য ব্যাটিংয়ের পাশাপাশি এদিন ৬৫ রান করেন ঋষভ পন্থ ও ৬৯ রান করেন রবীন্দ্র জাদেজা। ৪২৭ রান করে ইংল্যান্ডকে ডিক্লেয়ার করে ভারত।
আর দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে আকাশদীপের বোলিংয়ের সামনে নাজেহাল ইংল্যান্ড। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছে ৭২ রান। ২ উইকেট আকাশদীপ, ১ উইকেট নেন সিরাজ। ২৪ রানে অপরাজিত ওলি পপ, ১৫ রানে হ্যারি ব্রুক।
ইংল্যান্ডের সামনে শেষ দিনে টার্গেট ৫৩৬ রান। আর ভারতের টেস্ট জয়ের জন্য আর দরকার মাত্র ৭ উইকেট। ফলে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারতের সমতায় ফেরা আর মাত্র সময়ের অপেক্ষা।





