Breaking Newsমহানগর

দুই বন্ধুর বিবা.দে সাত সকালে খাস কলকাতায় প্রকাশ্যে খু*ন!

রবিবার সাত সকালে খাস কলকাতায় প্রকাশ্যে খুন। অভিযোগ, মদের আসরে অশান্তির জেরে এক বন্ধু ও তার বাবার মারে মৃত্যু হয়েছে তরুণের। ঘটনাটি ঘটে রবিবার সকাল ৭টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বেহালার সখের বাজার সুপার মার্কেটে । নিহত যুবকের নাম বাপি অধিকারী বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর , বাপি-সহ চার বন্ধু রাতভর মদ্যপান করেন। রবিবার সকালে তিন বন্ধু মিলে আসরে থাকা আরেক যুবককে চড়-থাপ্পর মারে। মার খেয়ে ওই যুবক তাঁর বাবাকে ফোন করেন। তিনি এসে শখের বাজার সুপার মার্কেটের সামনেই তিন বন্ধুকে মারধর করতে শুরু করেন।

প্রথমে রাস্তায় ফেলে মারা হয় যুবককে। তারপর সখের বাজার সুপার মার্কেটের ভিতরে নিয়ে গিয়ে মারধর করে বাবা ও ছেলে। নির্বিচারে চলে লাথি, ঘুসি। দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ। এমনকী প্রাণ বাঁচাতে বাপি পালাতে গেলে তাকে ধরে এনে মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। অভিযুক্ত দু’জনকেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

তবে এই ঘটনায় স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, সকালে দোকান খুলতে এসে দেখি এক যুবককে ২ জন মারধর করছে। তবে ব্যাপারটা যে এত বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। পুলিশ সূত্রে খবর, খুনের তথ্যপ্রমাণ জোগাড়ের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button