রাজ্য

নিস্তার নেই, চলবে এক টানা বৃষ্টি

সপ্তাহের শুরুতেই মুখ ভার আকাশের। বেলা বাড়লেও রূপ পাল্টায়নি আকাশ। গোটা সপ্তাহ জুড়ে এমন ভাবেই দেখা দেবে মেঘাচ্ছন্ন আকাশ। চলবে অনবরত বৃষ্টি। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে সপ্তাহের শুরু থেকেই দেখা দিয়েছে একটানা বৃষ্টির। দক্ষিণবঙ্গে দুর্যোগের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই আবহেই আগাম সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

বুধেও দক্ষিণের চার জেলা এবং উত্তরের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রাজ্যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দিকে দিকে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে সপ্তাহের শুরুতে যেভাবে বৃষ্টির দেখা মিলেছে। ঠিক সেই ভাবেই সপ্তাহভর দেখা যাবে একটানা বৃষ্টি। বুধবার যেভাবে গোটা দিন টানা বৃষ্টি দেখছে রাজ্যবাসী , ঠিক সেইভাবেই বাকি দিন গুলিতেও একইভাবে চলবে টানা বৃষ্টির জের। অন্যদিকে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের বেশ কিছু জেলায়। আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার কোনো উন্নতির সম্ভবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতেও। অন্যদিকে উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়ে চলবে একটানা বৃষ্টি। সোম, মঙ্গল ও বুধেও ভিজেছে পাহাড়। আগামী দিন গুলিতেও একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পাহাড়ি এলাকায়। জলপাইগুড়ি , দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও সারা সপ্তাহ জুড়েই কমবেশি ঝড়বৃষ্টি চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button