Breaking Newsমহানগর

ফের শু.টআ.উট ভাঙড়ে,নৃশং.স ভাবে খু.ন তৃণমূল নেতাকে!

ফের ভরসন্ধ্যায় চলল গুলি। শুটআউটের ঘটনায় উত্তপ্ত হল ভাঙড়। খুন তৃণমূল নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গুলি চলল চালতাবেড়িয়া এলাকায়। বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন স্থানীয় তৃণমূল নেতা রজ্জাক খাঁ। ঘটনাস্থল থেকে আহত নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। যেহেতু ভাঙড় এলাকা কলকাতা পুলিশের অধীনে তাই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন নগরপাল মনোজ বর্মা। গোটা ঘটনায় অভিযোগের তির আইএসঅফের দিকে।

সামনেই ২৬ এর নির্বাচন। তার আগে তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এর আগেও বহু রাজনৈতিক নেতা খুনের ঘটনায় উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। তারই মাঝে আবারও চাঞ্চল্যকর খবর তৃণমূল নেতা খুনের।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা রজ্জাক খানকে। আর শুধু গুলি চালানো নয়। গুলি চালানোর পর একধিকবার কুপিয়ে খুন করা হয় তৃণমূল নেতাকে। গোটা ঘটনা সম্পর্কে জানা যায়, দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা। বাড়ি ফেরার পথে, তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তারপরে কুপিয়ে খুন করা হয় রজ্জাক খাঁ-কে।

গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। স্থানীয় থানা সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button