Breaking News

ধসের পর ভূমিকম্পে কাঁপল হিমাচল প্রদেশ

আগেই ধসের কবলে ছিল হিমাচল প্রদেশ। মেঘ ভাঙা বৃষ্টিতে তোলপাড় হিমাচল প্রদেশের একাধিক জায়গায়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত ধসের কবলে পরে মৃত্যু হয়েছে ৭৮ জনের। নিখোঁজ বহু। কয়েকশো কোটি টাকার সম্পত্তি তলিয়ে গেছে ধসের নীচে। তবে কী এবার আরও একাধিক বিপদের সম্মুখীন হতে চলেছে হিমাচল প্রদেশ ?…..

শুক্রবার সকালে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা। ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। একদিকে প্রাকৃতিক বিপর্যয়। অন্যদিকে ভূমিকম্প। সব মিলিয়ে বর্তমানে এক বড় বিপদের রোষে হিমাচল প্রদেশ। ধসের জেড়ে এর আগেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ি এলাকার। এরপর আগে ভোরে ভূমিকম্প। তবে কম্পনের ফলে বর্তমানে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। সিমলা আবহাওয়া দফতরের মতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল চম্বায় । ৩২.৩৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৬.১৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে রয়েছে কম্পনের উৎস।

এমনিতেই পাহাড়ি এলাকা ভূকম্পন প্রবন। তারপরে ধসের জেড়ে বিপুল ক্ষয়ক্ষতি। এরপর আর ভূমিকম্প। সেই নিয়ে আতঙ্কে এখন হিমাচলের মানুষেরা। হিমাচলের আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে , কম্পন অনুভূত হলে বা ভূমিকম্পের সময় কোনও খোলা স্থানে যেতে। বা কোনো শক্ত আসবাবপত্রের সাহায্য নিতে। দেওয়াল থেকে দূরে থাকতে। তবেই কিছুটা নিরাপদে থাকা সম্ভব।

গতকালই ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির এনসিআর। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৪ এবং ৩.০। ভূমিকম্পের কেন্দ্র ঝাজ্জর শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে। মাটির ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পটির উৎসস্থল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button