Breaking Newsআবহাওয়া

দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি উত্তরের জেলাতেও

ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম, মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস বলছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণের ৬ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। মঙ্গলবার দক্ষিণের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে।

হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ সরে গিয়ে এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একটি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মূলত এরই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। এছাড়া ধ্বস নামার আশঙ্কাও থাকছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button