Breaking Newsআবহাওয়া

২১-শের সমাবেশে ভ্রুকুটি নিম্নচাপের! ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

২১-শের সমাবেশে ভ্রুকুটি নিম্নচাপের! জানা যাচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিকানের, সিকর হয়ে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া-কাঁথি পর্যন্ত বিস্তৃত। ২৪ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে অত্যন্ত সক্রিয়। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে। যার জেরে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হতে পারে।

২১শের সমাবেশে থাকছে বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে। বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও কমলা সতর্কতা রয়েছে। দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও। বাকি জেলায় আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্রই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button