Breaking News

ডুয়ার্সে হড়পা বান, একটুর জন্য প্রাণ রক্ষা ৩ শ্রমিকের

বর্ষা এলেই মাথায় হাত পরে নদীকেন্দ্রীক জেলার মানুষদের। রাজ্যের একাধিক জেলায় দেখা যায় বর্ষার সময় যদি ভাঙ্গন থেকে শুরু করে আরও একাধিক সমস্যা। এবার একই কি ছবি নজরে এলো ডুয়ার্স থেকে। ডুয়ার্সের গাঠিয়া নদীতে হড়পা বান। হড়পা বানে মাঝ নদীতে আটকে পড়ল ৩ শ্রমিক। ক্রেনের সাহায্যে ৩ জনকে উদ্ধার করল নাগরাগরাকাটা ব্লক প্রশাসন। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের গাঠিয়া নদীতে। ওই ৩ শ্রমিকই বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

গোটা ঘটনার বিষয় জানা যাচ্ছে , ওই শ্রমিকেরা যখন নদী পার করছিলেন, তখন নদীতে জল কম ছিল। তবে হঠাৎই ওই ওই নদীর জল বাড়তে থাকে। যেই কারণে কিছুক্ষনের মধ্যেই জলের পরিমান অনেকটাই বেড়ে যায় ওই নদীর। জলের পরিমান এতটাই বেড়ে যায় যে, প্রাণ বাঁচাতে হিমশিম খেতে হয় শ্রমিকদের। মাঝ নদীতে পাথরে দাঁড়িয়ে হড়পা বান থেকে প্রাণে রক্ষা পায় তারা। ঘটনার জেড়ে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিক সহ নদী পারে বাসিন্দাদের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাগরাকাটা থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। এরপর ক্রেনের সাহায্যে নদী থেকে তিন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রশাসন। এই গাঠিয়া নদী ভুটান পাহাড় থেকে ভারতে প্রবেশ করেছে। সম্ভবত ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে নদীতে হড়পা বান আসে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদী পার্শ্ববর্তী এলাকায় ভিড় জমায় বহু মানুষ। তবে হঠাৎ এই ঘটনায় প্রাণে বাঁচা দায় হয়ে পড়েছিল শ্রমিকদের। তবে প্রাণ ফিরে পাওয়ার পরেও গোটা ঘটনায় এখনো আতঙ্কে শ্রমিকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button