Breaking Newsবিনোদন

মহানায়কের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর সমবেদনা

উত্তম কুমার- আকাশের এমন এক তাঁরা যার দিকে সকলে চেয়ে থাকে। অভিনয় জগৎ যতই এগিয়ে যাক না কেন, উত্তম কুমারের শূন্যস্থান যে কোনো দিনও পূরণ হবে না, তা এক কোথায় সকলেই জানে। তবে উত্তম কুমার ছিলেন সেই ব্যক্তিত্ব যার কোনো বিকল্প ছিল নেই। হাজার হাজার মহিলা ভক্তদের মনে ছিল যাঁর বাস। আজও পর্দায় তিনি থাকা মানেই মহিলাদের মন পলকে জয় করে নিয়ে থাকেন। সেই উত্তম কুমারকে নিয়ে আজও চর্চা তুঙ্গে।

তার স্টাইল, তার অভিনয়, এক কথায় তাকে পর্দায় দেখলে কেউ পলক ফেলতে পারতো না। তবে সেই উত্তম যুগের অবসান ঘটলেও, অভিনয় জগতে উত্তম কুমারকে কেউই ভুলতে পারেনি। হঠাৎই মাঝ পথে থেমে গিয়েছিল তাঁর পথচলা। হঠাৎ শরীর খারাপ হয়ে যায় উত্তম কুমারের। শুটিং সেট থেকেই তিনি অসুস্থ হয়ে বাড়ি ফেরেন। শেষ সময় জানিয়েছিলেন সুচিত্রা সেনকে একবার চোখের দেখা দেখতে চান।যদিও সেই ফোনের খুব একটা ফল মেলেনি। কারণ একটাই, সুচিত্রা সেন সময় করে উঠতে পারেননি। যথা সময় তিনি উত্তম কুমারের কাছে যেতে পারেননি। শুটিং শিডিউলে তিনি এতটাই ব্যস্ত ছিলেন।

তার সাতদিন পরই উত্তম কুমারের প্রয়াণ ঘটে। শেষ ইচ্ছে অপূর্ণই থেকে যায়। উত্তম কুমার চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নিজেকে আড়াল করেন সুচিত্রা সেন। নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সকলের থেকে। কাছের মানুষ ছাড়া আর কারও সঙ্গেই দেখা করতেন না তিনি।

আমাদের সবার মনের মণিকোঠায় আজও উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল। তাই তাঁর মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ আমাদের কিন্তু এতটুকুও কমেনি। আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এভাবে মহানায়ককে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। বাঙালির কাছে তাঁর গুরুত্ব যে আজও অপরিসীম তা তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button